বৈদ্যুতিক মিটার চুরি করে বিকাশ নম্বর ঝুলিয়ে চাঁদা দাবি

বৈদ্যুতিক মিটার চুরি করে বিকাশ নম্বর ঝুলিয়ে চাঁদা দাবি

রংপুরের তারাগঞ্জে একই রাতে চারটি বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে। চোর চক্রটি চুরি করা একটি মিটারের বোর্ডে মোবাইল নম্বর লিখে রেখে সেটি ফেরত দেওয়ার বিনিময়ে ৫ হাজার টাকা দাবি করেছে। শনিবার দিবাগত রাতে কোনো এক সময় উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর মেডিকেল মোড় ও খোর্দ্দ রেলাইচণ্ডি ইমামগঞ্জ বাজার এলাকায় এসব চুরির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, ভীমপুর মেডিকেল মোড় এলাকার সাদিকুলের ধান ভাঙার মিলের মিটার, ইমামগঞ্জ বাজারে মাহে আলমের অটোরিকশার ব্যাটারি চার্জিং স্টেশনের মিটার এবং একই এলাকার তারিকুল ও মইনুলের দুটি আবাসিক মিটার চুরি হয়।

ভুক্তভোগী মাহে আলম জানান, একই রাতে আমাদের এলাকা থেকে চারটি মিটার চুরি হয়েছে। চোরেরা আমার চুরিকৃত মিটারের বোর্ডের গায়ে একটি মোবাইল নম্বর লিখে রেখে যায় এবং মিটারটি ফেরত পেতে ওই নম্বরে যোগাযোগ করতে বলে। পরবর্তীতে সেই নম্বরে কল দিলে মিটার ফেরত দেওয়ার বিনিময়ে ৫ হাজার টাকা দাবি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন জানান, বৈদ্যুতিক মিটার চুরির বিষয়টি পুলিশ জানতে পেরেছে। ঘটনাটির বিষয়ে তদন্ত চালিয়ে চোর চক্রটিকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন