মার্কিন গোয়েন্দাদের তথ্য সরবরাহ করা ডেটা সেন্টার ধ্বংস করল ইরান

মার্কিন গোয়েন্দাদের তথ্য সরবরাহ করা ডেটা সেন্টার ধ্বংস করল ইরান

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে যে তারা বাহরাইনে মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যামাজনের একটি ডেটা সেন্টারে হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, বাহিনীটি মার্কিন সংস্থা অ্যামাজনের গোয়েন্দা ডেটা সেন্টার ভবনটিকে লক্ষ্য হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে। আইআরজিসি আরো জানিয়েছে, এই ডেটা সেন্টার থেকে মার্কিন শিশুহত্যাকারী সেনাবাহিনীকে তথ্য সরবরাহ করা হতো।

ইরানের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত অ্যামাজন বা বাহরাইনের কর্তৃপক্ষ কেউই কোনো মন্তব্য করেনি।

আইআরজিসি বুধবারও বলেছিল যে তারা ডেটা সেন্টারটিতে হামলা চালিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন