আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলের পারমাণবিক শহরে ইরানের হামলা, আহত ৩৯

আমার দেশ অনলাইন

ইসরাইলের পারমাণবিক শহরে ইরানের হামলা, আহত ৩৯
ছবি: সংগৃহীত।

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধে ২২তম দিনে পরিস্থিতি আরো তীব্র আকার ধারণ করেছে। এই দিনে ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের গুরুত্বপূর্ণ শহর দিমোনায় একটি বহুতল ভবন ধসে পড়ার খবর পাওয় গেছে। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

শহরটিতে ২৪ ঘণ্টার মধ্যে পঞ্চমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অত্যন্ত সুরক্ষিত এই শহরটিতেই ইসরাইলের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা অবস্থিত।

প্রতিবেদন অনুযায়ী, হামলায় একাধিক স্থানে আঘাত হানে ক্ষেপণাস্ত্র। এর মধ্যে একটি তিনতলা ভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে।

এই হামলায় অন্তত ৩৯ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইরানি গণমাধ্যম দাবি করেছে, ইসরাইলের নাতানজ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনায় হামলার জবাব হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে। তবে ঘটনাটির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

নেগেভ মরুভূমিতে অবস্থিত দিমোনা ইসরাইলের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত এবং এটি দেশটির অঘোষিত পারমাণবিক কর্মসূচির কেন্দ্রে রয়েছে। এই সংবেদনশীল এলাকায় হামলার ঘটনাকে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে।

প্রাথমিকভাবে জানা গেছে, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি ভিন্ন ধরনের ছিল বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, যা আগে দেখা যায়নি। ক্ষেপণাস্ত্রটি একটি বহুতল ভবনে আঘাত হানলে সেটি সম্পূর্ণভাবে ধসে পড়ে। তবে ঘটনাস্থলটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় ইসরাইলের কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য প্রকাশে সীমাবদ্ধতা আরোপ করেছে।

এমএমআর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন