প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

কুষ্টিয়ার ভেড়ামারায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলায় একরাম মোল্লা নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে দণ্ডপ্রাপ্ত আসামির উপস্থিতিতে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এইচ এম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত একরাম মোল্লা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোসাইপাড়া গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে।

কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, এ মামলায় সাতজন সাক্ষী তাদের সাক্ষ্য দিয়েছেন। শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ড দেয়।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর সকাল ৭টার দিকে আসামি একরাম মোল্লা তার বাড়িতে আশ্রয় নেওয়া ১৫ বছর বয়সি মানসিক প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি ওই কিশোরী তার মাকে খুলে বলে। পরে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ভেড়ামারা থানায় বৃদ্ধ একরাম মোল্লার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন