আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিক্ষার্থীদের বিক্ষোভের অধিকার আছে, তবে ‘লাল রেখা’ মানতে হবে: ইরান

আমার দেশ অনলাইন

শিক্ষার্থীদের বিক্ষোভের অধিকার আছে, তবে ‘লাল রেখা’ মানতে হবে: ইরান

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ করার অধিকার রয়েছে, তবে নির্দিষ্ট ‘লাল রেখা’ অতিক্রম করা যাবে না—এমন বার্তা দিয়েছে ইরান সরকার। সপ্তাহান্ত থেকে বিভিন্ন ক্যাম্পাসে পুনরায় বিক্ষোভ শুরু হওয়ার পর মঙ্গলবার এটাই ছিল সরকারের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।

বিজ্ঞাপন

সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, ‘পবিত্র বিষয় এবং জাতীয় পতাকা—এ দুটি হলো সেই লাল রেখার উদাহরণ, যেগুলো আমাদের রক্ষা করতে হবে এবং কখনো অতিক্রম বা লঙ্ঘন করা যাবে না, এমনকি তীব্র ক্ষোভের মুহূর্তেও।’

তিনি ইঙ্গিত দেন, সরকার শিক্ষার্থীদের মত প্রকাশের অধিকারকে স্বীকৃতি দেয়। তবে রাষ্ট্রের মৌলিক মূল্যবোধ, ধর্মীয় পবিত্রতা এবং জাতীয় প্রতীকসমূহের প্রতি সম্মান বজায় রাখা সবার দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

সাম্প্রতিক বিক্ষোভের প্রেক্ষাপটে সরকারের এই মন্তব্যকে পরিস্থিতি শান্ত রাখার প্রচেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...