পরমাণু ইস্যুতে আজ যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

পরমাণু ইস্যুতে আজ যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকে অংশ নিতে জেনেভা পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আলোচনায় ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার বিশ্বাস, ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।

এর আগে ওমানের মধ্যস্থতায় প্রথম দফার বৈঠকে তেহরান ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর প্রতিশ্রুতি দেয়। দ্বিতীয় দফার বৈঠকে ‘ন্যায্য ও সমতাভিত্তিক’ চুক্তির লক্ষ্যে বাস্তব প্রস্তাব নিয়ে এসেছেন বলে জানিয়েছেন আরাগচি।

এবারও মধ্যস্থতাকারী হিসেবে থাকবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি।

মার্কিন পক্ষ থেকে আলোচনায় বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কূটনৈতিক সমাধানের সুযোগ থাকলেও চুক্তিতে পৌঁছানো সহজ হবে না।

বৈঠকের আগে ইরান স্পষ্ট করেছে, নিষেধাজ্ঞা শিথিল না হলে কোনো সমঝোতা সম্ভব নয়। তাদের মতে, চুক্তি হতে হবে দেয়া-নেয়ার ভিত্তিতে; শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দাবি তারা মেনে নেবে না।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...