আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইউরোপের সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা ইরানের

আমার দেশ অনলাইন

ইউরোপের সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা ইরানের
ছবি: সংগৃহীত

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র এখন থেকে ইউরোপীয় ইউনিয়নের সকল সামরিক বাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করবে। দেশব্যাপী বিক্ষোভে দমন-পীড়নের জন্য ইউরোপীয় ইউনিয়ন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার পর এই পাল্টা সিদ্ধান্তি নিলো তেহরান। খবর এবিসি নিউজের।

ইরানের স্পিকার জানান, আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার পাল্টা আইনে নির্ধারিত ব্যবস্থার ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়েছে। সংহতির প্রকাশ হিসেবে তিনি বিপ্লবী গার্ডদের ইউনিফর্ম পরে সংসদ অধিবেশনে বক্তব্য দেন।

বিজ্ঞাপন

এর আগে, বৃহস্পতিবার ইরানের বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিষ্ঠুর দমন-পীড়নের জবাবে আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন