আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরান যুদ্ধের নিন্দা জানিয়ে কারবালায় হাজার হাজার মানুষের ঈদের নামাজ আদায়

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধের নিন্দা জানিয়ে কারবালায় হাজার হাজার মানুষের ঈদের নামাজ আদায়

ইরাকের পবিত্র নগরী কারবালায় দশ সহস্রাধিক শিয়া মুসলিম একত্রিত হয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। এক মাস সিয়াম সাধনা শেষে রমজানের সমাপ্তি উপলক্ষে এই বিশাল জমায়েত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

কারবালার ঈদের জামাতের ইমাম শেখ আহমদ আল-সাফি তার খুতবায় ইরান ও লেবাননে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ইরাকি ও ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানানো হয়েছে, খুতবায় তিনি ভয়াবহ বিমান হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং তাদের সহায়তায় আন্তর্জাতিক সমর্থন গড়ে তোলার আহ্বান জানান।

ইরানের মেহের নিউজ এজেন্সির প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, ইমাম হোসেন ও আবু ফজল আল-আব্বাসের পবিত্র মাজার দুটির মধ্যবর্তী প্রধান 'বাইন আল-হারামাইন' চত্বরে হাজার হাজার মানুষ কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করছেন।

উল্লেখ্য, শিয়া মুসলিমদের কাছে কারবালা বিশ্বের অন্যতম পবিত্রতম ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত। যুদ্ধের আবহে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এবারের ঈদ উদযাপিত হলো এই নগরীতে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন