ইরানের হামলার ভয়ে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ইসরাইল

ইরানের হামলার ভয়ে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ইসরাইল
ফাইল ছবি

ইরানে হামলা আরো জোরদার করা হবে কি না—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই আলোচনার আবহেই সতর্ক অবস্থান নিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। দেশটির প্রতিরক্ষা প্রস্তুতি বাড়িয়ে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে তারা।

ইসরাইলি সংবাদমাধ্যম ‘ওয়াইনেট’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের সামরিক পরিকল্পনাবিদেরা একটি সম্ভাব্যতা মূল্যায়ন করেছেন।

তাদের মতে, মার্কিন বাহিনী যদি ইরানের অবকাঠামো লক্ষ্য করে কোনো হামলা চালায়, তবে তেল আবিব সেই হামলায় সরাসরি অংশ না নিলেও তাদের ওপর পাল্টা হামলা চালাতে পারে তেহরান। ওই সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলার অংশ হিসেবেই আত্মরক্ষামূলক এই প্রস্তুতি বাড়িয়েছে ইসরাইল।

তবে সামরিক বাহিনী সতর্ক অবস্থানে থাকলেও সাধারণ নাগরিকদের চলাচলে এখন পর্যন্ত কোনো বিধিনিষেধ দেয়নি ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড। এ ছাড়া দেশের প্রধান বিমানবন্দর 'বেন গুরিয়ন'-এর স্বাভাবিক ফ্লাইট কার্যক্রম যথারীতি চালু রয়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন