ওমানের উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটিতে থাকা ২৪ জন ভারতীয় নাবিকই নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে ভারতের নৌপরিবহন কর্তৃপক্ষ।
ভারতের কেন্দ্রীয় বন্দর ও নৌপরিবহন মন্ত্রণালয়ের পরিচালক ওপেশ কুমার শর্মা এক সংবাদ সম্মেলনে জানান, মাদাগাস্কারের পতাকাবাহী ‘মারিভেক্স’ নামের জাহাজটিতে আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে জাহাজটি তখন কোনো ধরনের পণ্য বা তেল বহন করছিল না।
তিনি বলেন, জাহাজে থাকা সব ভারতীয় নাবিক বর্তমানে নিরাপদ আছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশে অবস্থিত ভারতীয় মিশন, ভারতীয় নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।
কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটির কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানিয়েছেন শর্মা।
সূত্র: আল জাজিরা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



বিয়ের আগে শারীরিক সম্পর্ক থাকলেই চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যাবে না