লেবাননের বিভিন্ন শহর লক্ষ্য করে ইসরাইলের অপরাধমূলক আগ্রাসনের জবাবে তিনটি ইসরাইলি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
টেলিগ্রামে দেওয়া তিনটি পৃথক পোস্টে হিজবুল্লাহ জানিয়েছে যে, গোলান উপত্যকায় নাফাহ ঘাঁটিতে তাদের ‘বৃহৎ ক্ষেপণাস্ত্র আঘাত’ হেনেছে, পাশাপাশি উত্তর ইসরাইলের মেরন এবং রামাত ডেভিড বিমান ঘাঁটিতেও ড্রোন দিয়ে আঘাত করা হয়েছে।
বিজ্ঞাপন
যদিও এই ধরনের আক্রমণের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইলি সেনাবাহিনী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

