ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে রায়হান আহামেদ রনি (৩২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার রায়হান আহামেদ রনি মহাদেবপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে। তিনি সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

ঈশ্বরদী থানার ওসি মো. আসাদুর রহমান জানান, পুলিশের একটি দল অভিযান চালিয়ে রায়হান আহামেদ রনিকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে।

ওসি আসাদুর রহমান বলেন, রায়হান আহামেদ রনির বিরুদ্ধে থাকা মামলার নথিপত্র বর্তমানে ডিবি পুলিশের কাছে রয়েছে। এ কারণে তাকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হয়নি। বিষয়টি ডিবি পুলিশের কাছ থেকে জানা যাবে।

তিনি আরো জানান, ঈশ্বরদী থানা-পুলিশ রায়হান আহামেদ রনিকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন