সোমবার আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল: ট্রাম্প

আমার দেশ অনলাইন

সোমবার আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আলোচনার উদ্দেশ্যে একটি মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানে যাচ্ছে এবং তারা সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমার প্রতিনিধিরা পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছেন—আলোচনার জন্য তারা আগামীকাল সন্ধ্যায় সেখানে পৌঁছাবেন।”

বিজ্ঞাপন

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র একটি “অত্যন্ত ন্যায্য এবং যুক্তিসঙ্গত” চুক্তির প্রস্তাব দিচ্ছে এবং তিনি আশা করছেন সংশ্লিষ্ট পক্ষ তা গ্রহণ করবে। তবে প্রস্তাবটি গ্রহণ না করা হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, যদি আলোচনা ব্যর্থ হয়, তাহলে “আর ভদ্রতা চলবে না” এবং যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো লক্ষ্যবস্তু করতে পারে। ট্রাম্প দাবি করেন, এসব স্থাপনা “দ্রুত এবং খুব সহজেই ধ্বংস হয়ে পড়বে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...