রাশিয়া-ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময়, মুক্তি পেল ৩৮৬ সেনা

আমার দেশ অনলাইন

রাশিয়া-ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময়, মুক্তি পেল ৩৮৬ সেনা
ছবি: সংগৃহীত।

রাশিয়া ও ইউক্রেন শুক্রবার যুদ্ধবন্দি বিনিময় করেছে। উভয় দেশই ১৯৩ জন করে মোট ৩৮৬ সৈন্যকে মুক্তি দিয়েছে। খবর আনাদোলুর।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই বন্দি বিনিময়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও যুক্তরাষ্ট্র মানবিক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। মুক্তিপ্রাপ্ত রুশ সেনাদের বেলারুশে প্রয়োজনীয় চিকিৎসা ও মানসিক সহায়তা দেওয়া হচ্ছে এবং পরে তাদের রাশিয়ায় ফিরিয়ে নেওয়া হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, “১৯৩ জন ইউক্রেনীয় যোদ্ধা বন্দি বিনিময়ের অংশ হিসেবে দেশে ফিরছে।” সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, মুক্তিপ্রাপ্তদের মধ্যে সেনাবাহিনী, ন্যাশনাল গার্ড, সীমান্তরক্ষী বাহিনী, জাতীয় পুলিশ ও স্টেট স্পেশাল ট্রান্সপোর্ট সার্ভিসের সদস্যরা রয়েছেন।

তিনি আরও জানান, মুক্তিপ্রাপ্তদের মধ্যে এমন ব্যক্তিরাও আছেন, যাদের বিরুদ্ধে রাশিয়া ফৌজদারি মামলা করেছে এবং আহত সৈন্যরাও রয়েছে।

এর আগে গত ১১ এপ্রিল মস্কো ও কিয়েভ ১৭৫ জন করে বন্দি বিনিময় করেছিল।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...