পরবর্তী যুদ্ধে আরো বিধ্বংসী অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

পরবর্তী যুদ্ধে আরো বিধ্বংসী অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের
ছবি: সংগৃহীত।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সরদার মোহেব্বি বলেছেন, অস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে ইরান। সংঘাতের আরেকটি পর্ব শুরু হলে তারা আরো বিধ্বংসী অস্ত্র ব্যবহার করবে বলে জানান তিনি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র মোহেব্বি বলেন, ‘আইআরজিসির ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ওয়ারহেডগুলোর ধ্বংসাত্মক ক্ষমতা আগের চেয়ে অনেক বেশি। যদি আবার যুদ্ধ শুরু হয়, তাহলে আমাদের অস্ত্রশস্ত্র সব দিক থেকে অতীতের চেয়ে সম্পূর্ণ ভিন্ন হবে।’

বিজ্ঞাপন

মুখপাত্র আরো বলেন, এই পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে আরো বেশি নির্ভুলতা এবং ক্ষেপণাস্ত্রের পাল্লাসহ পরবর্তী প্রজন্মের ওয়ারহেড।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন