সৌদি আরবকে রক্ষায় সহায়তার অঙ্গীকার পাকিস্তানের

সৌদি আরবকে রক্ষায় সহায়তার অঙ্গীকার পাকিস্তানের

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবকে রক্ষায় ‘যেকোনও উপায়ে’ সহায়তা করবে পাকিস্তান। সৌদি আরব ও তুরস্কের সঙ্গে নতুন পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের জন্য পাকিস্তানের সামরিক সক্ষমতা ব্যবহারের সুযোগ থাকবে।

রোম সফরকালে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ইরানের ইয়েমেনভিত্তিক পক্ষগুলোর বিরুদ্ধে বিমান হামলার ব্যাপারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সৌদি আরবকে রক্ষা করতে পাকিস্তানি বাহিনী এই ব্যবস্থার আওতায় বাধ্য। আমাদের হাতে থাকা যেকোনও উপায় সৌদি আরবের জন্যও ব্যবহারের সুযোগ থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন