করাচি বন্দরে ৭ মাস ধরে আটকে ৬ ভারতীয় নাবিক, পাকিস্তানের সহায়তা চায় দিল্লি

করাচি বন্দরে ৭ মাস ধরে আটকে ৬ ভারতীয় নাবিক, পাকিস্তানের সহায়তা চায় দিল্লি
করাচি বন্দর। ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচি বন্দরে প্রায় সাত মাস ধরে আটকে রয়েছেন ছয় ভারতীয় নাবিক। তাদের দ্রুত দেশে ফেরাতে এবার ইসলামাবাদের সহায়তা চেয়েছে নয়াদিল্লি। ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কনস্যুলার সহায়তা চাওয়া হয়েছে।

আটকে পড়া নাবিকদের মধ্যে রয়েছেন ভারতীয় মার্চেন্ট নেভির এক চিফ অফিসারও। পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়ে আসছেন।

বিজ্ঞাপন

শুক্রবার সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, করাচি বন্দরে আটকে থাকা ভারতীয় নাবিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তাদের নিয়োগকারী শিপিং কোম্পানি ও সংস্থার এজেন্টের সঙ্গেও কথা হচ্ছে। পাশাপাশি পাকিস্তানের কাছে কনস্যুলার সহায়তার আবেদন জানানো হয়েছে।

তবে এই ঘটনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। রণধীর জয়সওয়াল জানান, বিষয়টি মূলত সংশ্লিষ্ট জাহাজের মালিক সংস্থা এবং কর্মীদের মধ্যে একটি বাণিজ্যিক বিবাদ। নাবিকরা ইচ্ছামতো জাহাজ ছেড়ে চলে যেতে পারেন না। তাদের পরিবর্তে নতুন কর্মীদের জাহাজে পাঠাতে হবে। নতুন ক্রু সদস্যরা দায়িত্ব গ্রহণ করার পরেই পুরোনো কর্মীদের জাহাজ থেকে নেমে যাওয়ার সুযোগ তৈরি হবে। আর সেই ব্যবস্থা করতে না পারায় আটকে রয়েছেন ছয় ভারতীয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...