পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, অল্পের জন্য রক্ষা পেলেন দুই পাইলট

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, অল্পের জন্য রক্ষা পেলেন দুই পাইলট

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নিয়মিত প্রশিক্ষণ চলাকালে একটি সামরিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার (২০ মে) মিনওয়ালি জেলার একটি খোলা পতিত জমিতে বিমানটি বিধ্বস্ত হয়।

বিজ্ঞাপন

বিমানটিতে থাকা দুই পাইলট সময়মতো বেরিয়ে আসতে সক্ষম হন। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি পাকিস্তান বিমান বাহিনী।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উড্ডয়নের সময় ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মিয়ানওয়ালি এলাকায় ভেঙে পড়ে। দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এছাড়া বিমানটি জনবসতিহীন এলাকায় পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতিও এড়ানো সম্ভব হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, বিমান বাহিনীর পোশাক পরা দুই ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা সহায়তা করছেন। কিছু দূরে আগুনে জ্বলতে দেখা যায় বিধ্বস্ত বিমানটিতে।

ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম বিমানটিকে চীনে তৈরি বলে দাবি করলেও পাকিস্তান এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন