মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে প্রচেষ্টা জোরদার করছে পাকিস্তান

মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে প্রচেষ্টা জোরদার করছে পাকিস্তান
ছবি: জিও নিউজ

মধ্যপ্রাচ্যের সংঘাত অবসানে প্রচেষ্টা জোরদার করছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রসচিব আসিম ইফতিখার আহমেদ জানিয়েছেন, ইসলামাবাদ আলোচনা এবং আন্তর্জাতিক ও জাতিসংঘ সমর্থিত প্রক্রিয়ার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজছে।

জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রসচিব বলেন, আঞ্চলিক পরিস্থিতির ক্রমাগত অবনতির প্রেক্ষাপটে পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর করা, উত্তেজনা প্রশমন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

ইফতেখার বলেন, ‘জাতিসংঘের আইনের আওতায় এই সংঘাতের একটি শান্তিপূর্ণ ও আন্তর্জাতিক সমাধান খুঁজে বের করাই আমাদের প্রচেষ্টা।’ তিনি জোর দিয়ে বলেন, লড়াই বন্ধ করা এবং উত্তেজনা কমানোই এখন তাৎক্ষণিক অগ্রাধিকার।

তিনি উল্লেখ করেন যে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সনদে যুদ্ধের পরিবর্তে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির বিধান রয়েছে।

ইফতেখার বলেন, ‘নিরাপত্তা পরিষদের সনদের মূল উদ্দেশ্যই হলো যুদ্ধের বদলে আলোচনার মাধ্যমে সংঘাতের সমাধান করা।’

এই কূটনীতিক স্বীকার করেন যে পরিস্থিতি নেতিবাচক দিকে মোড় নিচ্ছে। তবে তিনি এ-ও বলেন যে সংঘাতের আরো বিস্তার রোধে ভূমিকা রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে পাকিস্তান সচেতন।

তিনি বলেন, ‘আমরা স্বীকার করছি যে পরিস্থিতি নেতিবাচক দিকে যাচ্ছে। আমরা এ বিষয়ে অবগত এবং বিশ্বাস করি যে আমাদের যথাযথ ভূমিকা পালন করতে হবে।’

তিনি ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সময় পাকিস্তানের ভূমিকার কথাও উল্লেখ করেন এবং জানান যে, সেই উত্তেজনাকর পরিস্থিতিতে কূটনৈতিক প্রচেষ্টায় সামনের সারিতে থাকা দেশগুলোর মধ্যে পাকিস্তানও ছিল।

সূত্র: জিও নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন