কুমিল্লার চৌদ্দগ্রামে স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে সোমবার মো. শাওন নামের এক যুবককে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
জানা গেছে, সোমবার সকালে শ্রীপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় মো. শাওন স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করছিলেন। এসময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি কিশোরগঞ্জের ইটনা থানার আলী মাদরাসা এলাকার বাসিন্দা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তায় এমন অভিযান অব্যাহত থাকবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

