পাকিস্তানে চেকপোস্টে সন্ত্রাসী হামলায় ৯ পুলিশ নিহত

পাকিস্তানে চেকপোস্টে সন্ত্রাসী হামলায় ৯ পুলিশ নিহত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার হাঙ্গু জেলার খাজিনা বান্দা পুলিশ চেকপোস্টে সন্ত্রাসীদের হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৮ জন।

খাইবার পাখতুনখোয়ার পুলিশ মহাপরিদর্শক জুলফিকার হামিদ এক বিবৃতিতে জানান, সন্ত্রাসী গোষ্ঠী ফিতনা আল খারিজির সদস্যরা খাজিনা বান্দা চেকপোস্টে হামলা চালায়।

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, পুলিশের পাল্টা অভিযানে ১৫ জন ‘খারিজি’ নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন। দীর্ঘ সময় ধরে চলা তীব্র গোলাগুলিতে ডিএসপি দিয়ার খানসহ ৯ জন পুলিশ সদস্য নিহত এবং ২৮ জন আহত হন।

অন্যদিকে, বুধবার গভীর রাতে পেশোয়ারের মাত্তানি থানার আওতাধীন আদেজাই এলাকার একটি পুলিশ চেকপোস্টেও সন্ত্রাসীরা হামলা চালায়।

পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সন্ত্রাসীরা চেকপোস্ট লক্ষ্য করে গুলি চালালে পুলিশ পাল্টা জবাব দেয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো পুলিশ সদস্য হতাহত হননি।

এদিকে, হাঙ্গুর পুলিশ চেকপোস্টে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

সূত্র: ডন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন