পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় আধা-উপজাতি অধ্যুষিত পাহাড়ি এলাকায় দুটি বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন । আহত হয়েছে তিনজন। বান্নু জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ইয়াসির আফ্রিদি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছায়। বিস্ফোণের ঘটনাগুলোর তদন্ত শুরু হয়েছে।
এক বিবৃতিতে পুলিশ জানায়, ফাং মুসা খেল এলাকায় ‘রিমোট-নিয়ন্ত্রিত বিস্ফোরণে’ দুটি গাড়িকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
বিবৃতিতে বলা হয়, প্রথমে একটি প্রাইভেট গাড়িতে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্যমতে, গাড়িটি ডোমেলের দিকে যাওয়ার সময় বিস্ফোরণ হয়। এতে পাঁচজন নিহত হন এবং গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম বিস্ফোরণের স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। এতে দুজন নিহত হন এবং তাদের বহনকারী গাড়িটিও ধ্বংস হয়ে যায়।
এদিকে, এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
সূত্র: ডন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



হরমুজে দুই মাস টোল নেবে না ইরান