আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাহসের সঙ্গে আগ্রাসনের জবাব দেবে আফগানিস্তান: হামিদ কারজাই

আমার দেশ অনলাইন

সাহসের সঙ্গে আগ্রাসনের জবাব দেবে আফগানিস্তান: হামিদ কারজাই

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, আফগানরা সাহসের সঙ্গে আগ্রাসনের জবাব দেবে। শুক্রবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি একথা বলেন।

তিনি বলেন, পাকিস্তানের আক্রমণের মধ্যে দেশটি ‘সকল পরিস্থিতিতে সম্পূর্ণ ঐক্যের সাথে তাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করবে এবং সাহসের সাথে আগ্রাসনের জবাব দেবে’।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘পাকিস্তান নিজে যে সহিংসতা ও বোমা হামলার পরিস্থিতি তৈরি করেছে, তা থেকে এভাবে মুক্তি পাওয়া সম্ভব নয়। এর পরিবর্তে ইসলামাবাদের উচিত তাদের বর্তমান নীতি পরিবর্তন করা।’

আফগানিস্তানের সঙ্গে সম্মান ও সুসম্পর্কের নীতি অনুসরণ করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানান কারজাই।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...