নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অভিনন্দন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অভিনন্দন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

বৃহস্পতিবার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির উপপ্রেস সচিব রাহাত হাসনাত এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রায় এক মাস ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম পেয়েছেন ৮৮ ভোট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন