ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ শুরু

ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ শুরু
ছবি: সংগৃহীত

কারাবন্দি ইমরান খানের মুক্তি দাবিতে লংমার্চ শুরু করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা-কর্মীরা । রোববার খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত থেকে সোয়াবি পর্যন্ত লং মার্চের প্রথম ধাপ শুরু হয়।

তবে এখন পর্যন্ত ইসলামাবাদ অভিমুখে কোনো পদযাত্রার পরিকল্পনা ঘোষণা করা হয়নি।

বিজ্ঞাপন

দেশটির প্রধানমন্ত্রী শেখর উপদেষ্টা রানা সানাউল্লাহ জানিয়েছেন, কোনোভাবেই মিছিলকে ইসলামাবাদের সীমানায় প্রবেশ করতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।

এরআগে, খাইবার-পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদির দেওয়া এক বিবৃতি জানানো হয়, রোববার স্থানীয় সময় দুপুর ১ টায় লাক্কি মারওয়াতের গান্ধী চক থেকে লং মার্চের প্রথম ধাপ শুরু হয়। এরপর ট্যাংক, ডেরা ইসমাইল খান, দক্ষিণ ও উত্তর ওয়াজিরিস্তান, বান্নু ও লাক্কি মারওয়াতের নেতাকর্মীরা এতে যোগ দেবেন। রাতে কাফেলা কারাক এলাকায় অবস্থান করবে। এরপর কোহাট, পেশোয়ার ও চরসাদ্দার দিকে এগিয়ে যাওয়ার কথা রয়েছে।

আগামী ৮ অক্টোবর খাইরাবাদে কেপির বিভিন্ন এলাকা থেকে পিটিআই নেতাকর্মীদের সমবেত করার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

দলীয় প্রতিষ্ঠাতার কারাবাসের প্রতিবাদে পিটিআই গত আগস্ট মাসে ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে ‘লং মার্চ’ ঘোষণা দিয়েছিল। তবে নির্ধারিত সময়ের দু-একদিন আগে দলটি এই কর্মসূচি পিছিয়ে ৪ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিল।

পিটিআইয়ের ‘লং মার্চ’ নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনের লক্ষ্যে শনিবার সরকার ও বিরোধী দলের মধ্যে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো সমঝোতা হয়নি।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন