পাকিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ২৭ সন্ত্রাসী নিহত

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

পাকিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ২৭ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারতীয় মদতপুষ্ট ২৭ সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, নিরাপত্তা বাহিনী উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরান শাহ এলাকায় অভিযান চালায়।

এক বিবৃতিতে সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানায়, জেলায় ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানের অংশ হিসেবে নিরাপত্তা বাহিনী ওই এলাকার সন্ত্রাসীদের একাধিক আস্তানায় অভিযান চালায়।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, ‘গত ৭২ ঘণ্টায় তীব্র গোলাগুলির পর ভারত-সমর্থিত ফিতনা আল-খাওয়ারিজের ২৭ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।’

আইএসপিআর আরো জানায়, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

সূত্র: জিও নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন