সম্পর্ক স্বাভাবিক করতে আফগানিস্তানকে শর্ত দিল পাকিস্তান

সম্পর্ক স্বাভাবিক করতে আফগানিস্তানকে শর্ত দিল পাকিস্তান
ছবি: ডন

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেছেন, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী ইসলামাবাদ। তবে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে তালেবান সরকারের দৃশ্যমান ও যাচাইযোগ্য পদক্ষেপ ছাড়া সম্পর্কের অর্থবহ অগ্রগতি সম্ভব নয় বলে জানান তিনি।

বুধবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, আফগানিস্তান ইস্যুতে চীনের গঠনমূলক ভূমিকাকে পাকিস্তান স্বাগত জানায়। তবে তৃতীয় কোনো দেশের মধ্যস্থতা আফগান ভূখণ্ডে সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে কাবুলের নিজস্ব পদক্ষেপের বিকল্প হতে পারে না।

বিজ্ঞাপন

সম্প্রতি চীনা বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ংয়ের ইসলামাবাদ সফর এবং আফগান রাষ্ট্রদূত সারদার শাকিবের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে বক্তব্য দেওয়াকে ঘিরে সম্পর্ক উন্নয়নের আলোচনা শুরু হয়। তবে পাকিস্তান বলছে, এতে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ইসলামাবাদের দাবি, আফগান ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার না করার বিষয়ে কাবুলকে লিখিত ও যাচাইযোগ্য নিশ্চয়তা দিতে হবে।

সূত্র: ডন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন