নবাবগঞ্জে ৬১০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেপ্তার ২

নবাবগঞ্জে ৬১০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেপ্তার ২

দিনাজপুরের নবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬১০পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন (অ্যাম্পল)সহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভাদুরিয়া পেট্রলপাম্পের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

তারা হলেন—উপজেলার পরানদিঘী গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে মো. আশরাফুল ইসলাম (৪৬) এবং মতিহারা সরদারপাড়া গ্রামের আনিছার রহমানের ছেলে জহুরুল ইসলাম সাদ্দাম (৩২)।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনভোলা চন্দ্র দাস জানান, ভাদুরিয়া পেট্রলপাম্পের নিকট দূরপাল্লার একটি বাসে ওঠার সময় তাদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৬১০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন (অ্যাম্পল) উদ্ধার করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন