আফগানিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর হামলায় নিহত বেড়ে ৪১৫ জনে দাঁড়িয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাহুল্লাহ তারার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ কথা জানান। তিনি জানান, হামলায় ৪১৫ জন আফগান তালেবান সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে ৫৮০ জন। এছাড়া ১৮২টি চেকপোস্ট ধ্বংস এবং ৩১টি পোস্ট দখলে নেওয়ার দাবি করেছে পাকিস্তান বাহিনী। পাাশাপাশি ধ্বংস করা হয়েছে ৮৫টি ট্যাংক, সশস্ত্র যানবাহন ও বন্দুক।
তথ্যমন্ত্রী জানান, আফগানিস্তানজুড়ে ৪১টি স্থানে কার্যকরভাবে বিমান হামলা চালানো হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী কুর্রাম সেক্টরের কাছে আফগান খারচর চেকপোস্ট ধ্বংস করেছে।
বিজ্ঞাপন
পাকিস্তানের দাবি, সীমান্তে আফগান তালেবানদের বিনা উসকানিতে হামলার বিরুদ্ধে শক্তিশালী ও কার্যকর প্রতিশোধমূলক অভিযান চালানো হচ্ছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইসরাইল-হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা, তীব্র সংঘর্ষ