হুথিদের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে বর্তমানে কোনো আলোচনা হচ্ছে না বলে জানিয়েছে পাকিস্তান। সৌদি আরবের ওপর হুথিদের হামলার পর দেশটির সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান বর্তমানে কোনো সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করছে না বলে জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার।
সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ মুহূর্তে এ ধরনের কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না। সময় এলে আমরা চুক্তি অনুযায়ী পদক্ষেপ নেব।’
চলতি সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন শহর ও দেশটির জ্বালানি অবকাঠামোয় হুথিদের হামলার পর এই প্রশ্ন ওঠে।
গত মাসে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যে কোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
পাকিস্তান হুথিদের হামলার নিন্দা জানিয়েছে এবং ইয়েমেনে তাদের মিত্রদের নিয়ন্ত্রণে রাখতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ইসলামাবাদ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতারও চেষ্টা করছে।
‘মক্কা জোট’ সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই বলেও জানান সাজ্জাদ হায়দার খান।
সূত্র: রয়টার্স
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


