রাশিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা জানিয়েছে সিরিয়া। এর আওতায়, দেশটিতে থাকা রাশিয়ার দুটি সামরিক ঘাঁটিকে আগামী তিন মাসের মধ্যে যৌথ প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্রে রূপান্তরের বিষয়ে দুই দেশ একমত হয়েছে।
বিজ্ঞাপন
রোববার সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায়।
সানা জানিয়েছে, হেমেইমিম বিমানবন্দর ও তারতুস বন্দরে থাকা রাশিয়ার সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে নতুন ব্যবস্থার আওতায় ‘যৌথ প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্রে’ রূপান্তর করা হবে। এসব নতুন ব্যবস্থায় দুই দেশের পারস্পরিক স্বার্থ সুরক্ষিত থাকবে বলেও জানানো হয়েছে।
তবে সমঝোতার আওতায় ঘাঁটিগুলোর ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও সেখানে রাশিয়ার সামরিক উপস্থিতির ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সূত্র: আল-আরাবিয়্যা
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


