নামাজ পড়া হলো না, প্রাণ কেড়ে নিল ঘাতক ট্রাক

নামাজ পড়া হলো না, প্রাণ কেড়ে নিল ঘাতক ট্রাক
ছবি: আমার দেশ

ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অতিক্রম করার সময় ঘাতক ট্রাক কেড়ে নিল সাবেক ব্যাংক কর্মকর্তা ইউনুস আলীর প্রাণ।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার হিজলতলী এলাকায়।

বিজ্ঞাপন

স্থানীয় একাধিক সূত্র জানায়, উপজেলার উত্তর হিজলতলী গ্রামের ইউনুস আলী (৬৬) ফজরের নামাজ পড়তে স্থানীয় মসজিদে যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অতিক্রম করছিলেন।

এ সময় দ্রুতগতিতে আসা ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশটি পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন