আমতলীতে নারী মাদক কারবারি গ্রেপ্তার

আমতলীতে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বরগুনার আমতলীতে ১০০ গ্রাম গাঁজাসহ জোসনা বেগম (৩৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। রোববার রাত ৯টার দিকে উপজেলার মহিষকাটা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব হোসাইন জানান, জোসনা বেগম দীর্ঘদিন ধরে এই এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন