সরকারিভাবে ব্রুনাইয়ে ১৭২ জনের চাকরি, বেতন ১০০০ ডলার

সরকারিভাবে ব্রুনাইয়ে ১৭২ জনের চাকরি, বেতন ১০০০ ডলার
প্রতীকী ছবি

সরকারিভাবে ব্রুনাইয়ে বিভিন্ন কোম্পানিতে ১৭২ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এসব পদে নিয়োগ হবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

পদভেদে মাসিক ৬০০ থেকে ১ হাজার ব্রুনাই ডলার এবং দৈনিক ২০ থেকে ২১ ব্রুনাই ডলার পর্যন্ত বেতন দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ আগস্ট ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।

কোন পদে কত নিয়োগ

N I Sdn Bhd–তে দুজন নাপিত নেওয়া হবে। বেতন মাসিক ৬০০ ব্রুনাই ডলার। শিক্ষাগত যোগ্যতা প্রাথমিক থেকে মাধ্যমিক।

Al Jami Sdn Bhd–তে পাঁচজন নির্মাণকর্মী নেওয়া হবে। বেতন দৈনিক ২০ ব্রুনাই ডলার। শিক্ষাগত যোগ্যতা প্রাথমিক।

CJ Soon Contractor–এ একজন নির্মাণশ্রমিক নেওয়া হবে। বেতন মাসিক ৬৫০ ব্রুনাই ডলার।

Saifuddin Sdn Bhd–তে ৩৬ জন সাধারণ শ্রমিক নেওয়া হবে। বেতন দৈনিক ২০ ব্রুনাই ডলার।

Haba Co.–তে পাঁচজন নির্মাণকর্মী নেওয়া হবে। বেতন দৈনিক ২০ ব্রুনাই ডলার। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক।

SR Engineering and Bodywork Workshop Sdn Bhd–তে অটোমোটিভ পেইন্টার, অটোমোটিভ মেকানিক ও মোটরগাড়ির বিটার পদে ছয়জন নেওয়া হবে। বেতন মাসিক ৬৫০ ব্রুনাই ডলার।

Era Jaya Sdn Bhd–তে ২০ জন সাধারণ কর্মী ও ২০ জন রাজমিস্ত্রি নেওয়া হবে। উভয় পদে বেতন দৈনিক ২০ ব্রুনাই ডলার।

Norsaimah Contractor–এ ফোরম্যান পদে দুজন, রড বাইন্ডার আটজন, কার্পেন্টার পাঁচজন, রাজমিস্ত্রি পাঁচজন এবং সাধারণ কর্মী ১৫ জন নেওয়া হবে। এসব পদে বেতন দৈনিক ২০ ব্রুনাই ডলার। ফোরম্যান, রড বাইন্ডার, কার্পেন্টার, রাজমিস্ত্রি ও সাধারণ কর্মীর জন্য শিক্ষাগত যোগ্যতা প্রাথমিক।

Robin Ihsan Sdn Bhd–তে তিনজন টেইলার, একজন এমব্রয়ডারার ও একজন নকশাকার নেওয়া হবে। এসব পদে বেতন দৈনিক ২০ ব্রুনাই ডলার। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক।

Alouddin Yusuf Sdn Bhd–তে দুজন এসি টেকনিশিয়ান ও তিনজন সাধারণ শ্রমিক নেওয়া হবে। উভয় পদে বেতন মাসিক ৬০০ ব্রুনাই ডলার। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক।

IRR Contractor–এ একজন ফোরম্যান, ১০ জন সাধারণ শ্রমিক, তিনজন পেইন্টার, তিনজন প্লাম্বার, তিনজন কার্পেন্টার ও ১০ জন রাজমিস্ত্রি নেওয়া হবে। ফোরম্যানের মাসিক বেতন ১ হাজার ব্রুনাই ডলার। সাধারণ শ্রমিক, পেইন্টার ও প্লাম্বারের বেতন দৈনিক ২০ ব্রুনাই ডলার। কার্পেন্টার ও রাজমিস্ত্রির বেতন দৈনিক ২১ ব্রুনাই ডলার।

Farn Karya Cembering Enterprise–এ দুজন শ্রমিক নেওয়া হবে। বেতন দৈনিক ২০ ব্রুনাই ডলার।

চাকরির মেয়াদ ও সুবিধা

নিয়োগ হবে চুক্তিভিত্তিক। চুক্তির মেয়াদ দুই বছর। তবে তা নবায়নযোগ্য।

কর্মীদের দৈনিক আট ঘণ্টা কাজ করতে হবে। থাকা ও বিমানভাড়া কোম্পানি বা নিয়োগকর্তা বহন করবে। মেডিকেল, বিমা, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন আবেদন লিংকের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে brms.boesl.gov.bd ওয়েবসাইটে।

আবেদনের জন্য ফি দিতে হবে ১০০ টাকা।

আবেদনের শেষ তারিখ: ২৩ আগস্ট ২০২৬।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন