রায়গঞ্জে এইচএসসি পরীক্ষার্থী হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

রায়গঞ্জে এইচএসসি পরীক্ষার্থী হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষার্থী আব্দুর রহমানকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যার ঘটনায় দেড় মাস পর প্রধান আসামি টিটোনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানা পুলিশ।

বিজ্ঞাপন

নিহত আব্দুর রহমান রায়গঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, গত ১৪ জুলাই রাতে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে আব্দুর রহমানের সঙ্গে টিটোনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে টিটোন ক্ষিপ্ত হয়ে বার্মিজ চাকু ও চাপাতি দিয়ে আব্দুর রহমান ও তার বড় ভাই হাসানের ওপর হামলা চালায়। এ সময় দুই ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়।

পরে স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুলাই আব্দুর রহমান মারা যান।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, আব্দুর রহমান হত্যাকাণ্ডের প্রধান আসামি টিটোনকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন