চট্টগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত
ছবি: আমার দেশ

চট্টগ্রাম নগরীর খুলশীতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় খুলশী থানাধীন পলিটেকনিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত দেলোয়ার হোসেন ফেনীর দাগনভূঞা উপজেলার জয়নারায়ণপুর এলাকার নূরনবীর ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে দেলোয়ার হোসেনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন