সারা দেশফুয়েল কার্ডে বাড়ছে রাজস্ব, দুই মাসে আয় দেড় কোটি টাকা
দেশে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় দীর্ঘদিনের অস্থিরতা, অপচয়, অবৈধ মজুত ও কারসাজি নিয়ন্ত্রণে সরকার চালু করেছে ডিজিটাল ‘ফুয়েল কার্ড’ বা ফুয়েল পাস সিস্টেম। পর্যায়ক্রমে সব ধরনের যানবাহনকে এই ব্যবস্থার আওতায় আনার উদ্যোগের ফলে, ইতোমধ্যে জ্বালানি খাতে দৃশ্যমান শৃঙ্খলা ফিরে এসেছে।







