
‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’
ঘরের ভেতর আব্বু চিন্তিত চেহারায় হাঁটছেন। শঙ্কিত কণ্ঠে বারবার জানতে চাইছেন— ‘কই যাবি? সত্যি করে বল।’ খানিকটা বিরক্ত হয়েই বললাম, ‘আর কতবার বলব, আব্বু! সারার কলেজের ফরম তুলতে যাচ্ছি। আজই শেষ দিন।’ কিন্তু বিষয়টি আব্বু সহজভাবে নিতে পারলেন না। তিনি বললেন, ‘পাশেই শহীদ মিনার। ভুলেও ওদিকে যাবি


