
পটিয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, টাকা লুট
চট্টগ্রামের পটিয়ায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মো. ফোরকান (২৯) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে ৫৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মধ্যরাতে পৌরসদরের ইন্দ্রপুল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ওই ব্যবসায়ী গুরুতর আহত হন। আহত ব্যবসায়ী বর্তমানে চট্টগ্রাম মেডি






