সারা দেশভ্যানচালককে মারধরের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ১০ থেকে ১৫টি বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। সংঘর্ষকারীরা এসময় পাট খড়ির গাদা ও একটি ট্রলিতে অগ্নিসংযোগ করে।







