মতামতআজাদ রহমান : বাংলা উচ্চাঙ্গসংগীতের নবধারার স্রষ্টা
উচ্চাঙ্গসংগীত—উপমহাদেশের সংগীত ঐতিহ্যের এক মহার্ঘ শাখা। শতাব্দীর পর শতাব্দী ধরে খেয়াল, ঠুমরি, দাদরা বা তরানা রীতি পরিবেশিত হয়ে এসেছে হিন্দি ও উর্দু ভাষায়। দিল্লি, লক্ষ্ণৌ, বেনারস বা পাটনার মঞ্চে রাতের পর রাত শ্রোতারা মুগ্ধ হয়েছেন ওস্তাদদের সুরলহরিতে। বাংলা ভাষা, যেন এই ধারার বাইরে দাঁড়িয়ে শুধু শ্রোত

