আমার দেশ স্পেশালআচরণবিধি সংশোধনের উদ্যোগে আস্থার সংকটে ইসি
ত্রয়োদশ সংসদ নির্বাচনের শেষ সময়ে এসেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আস্থার সংকট কাটছে না। একের পর এক সিদ্ধান্ত পরিবর্তন, নির্বাচনের মাঝপথে আইন ও আচরণবিধি সংশোধন, আদালতের আদেশে তফসিল ও সীমানা পুনর্বিন্যাসে জটিলতা- সব মিলিয়ে রাজনৈতিক দল ও ভোটারদের মধ্যে প্রশ্ন বাড়ছে।







