শিক্ষাভোটে জিতলে সব শিক্ষার্থীর কণ্ঠস্বর হব
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন দরজায় কড়া নাড়ছে। ৩৬ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। আগামী ১৫ অক্টোবরের ভোটযুদ্ধে অন্যতম আলোচিত ভিপি বা সহসভাপতি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। তিনি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।




