Kushtia South

কুষ্টিয়া-৩ সদর আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমীর হামজার পক্ষে মহিলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এনএস রোডের একতারা মোড়ে এসে মিছিলটি শেষ হয়।

হাসিনার শাসনামলে গত ১৬ বছর বাংলাদেশে সাংবাদিকতা বলতে কিছুই ছিল না। সাংবাদিকরা সত্য তুলে ধরতে পারেননি। ফ্যাসিবাদের দোসররা পালিয়ে যাওয়ায় এখন শুদ্ধ-সত্য সাংবাদিকতা করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এখন থেকে আমরা আংশিক সত্য নয়, পুরোটা সত্য লিখবো।

২০১৮ সালের ২২ জুলাই একটি মানহানির মামলায় কুষ্টিয়ার আদালতে হাজিরা দিতে আসেন মাহমুদুর রহমান। ওই সময় সন্ত্রাসীদের হামলার শিকার হন তিনি। এ ঘটনায় গত বছরের ১০ অক্টোবর কুষ্টিয়া সদর থানায় মামলা করেন মাহমুদুর রহমান।

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার চরে রাজু (১৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর মন্ডলপাড়া ঘাটের নীচে পদ্মার চরে তাকে গুলি করে হত্যা করা হয়।

বুধবার বাধনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। অন্যদিন রিমান্ড শুনানি হবে জানিয়ে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন বিচারক। রবিবার ধার্যকৃত দিনে শুনানি শেষে আসামি মহিবুল ইসলাম বাধনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।