আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুষ্টিয়ায় মহিলা জামায়াতের গণমিছিল

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া দক্ষিণ

কুষ্টিয়ায় মহিলা জামায়াতের গণমিছিল

কুষ্টিয়া-৩ সদর আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমীর হামজার পক্ষে মহিলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এনএস রোডের একতারা মোড়ে এসে মিছিলটি শেষ হয়।

জানা গেছে, কুষ্টিয়া সদর আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমীর হামজার পক্ষে গণ মিছিলটির আয়োজন করে জেলা ও শহর জামায়াতের মহিলা বিভাগ।

বিজ্ঞাপন

সকাল ১০ টা থেকে শহরের শহিদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জড়ো হতে শুরু করেন জামায়াতের মহিলা বিভাগের নেতাকর্মীরা। বেলা সাড়ে ১১ টার দিকে সেখান থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এনএস রোডের একতারা মোড়ে এসে মিছিলটি শেষ হয়। এই মিছিলে কয়েক হাজার মহিলা অংশগ্রহণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...