
জলবায়ু সংকট: কম কার্বন নিঃসরণকারী দেশই কেন বেশি ক্ষতিগ্রস্ত
জলবায়ু পরিবর্তন এখন আর শুধু পরিবেশগত সংকট নয়; এটি বৈশ্বিক অর্থনীতির জন্যও বড় হুমকি। তাপপ্রবাহ, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, দাবানল ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে কৃষি, শিল্প, অবকাঠামো, স্বাস্থ্য ও কর্মসংস্থানে তৈরি হচ্ছে দীর্ঘমেয়াদি ক্ষতি। কিন্তু এই ক্ষতির ভার পৃথিবীর সব মানুষ বা দেশের



