মতামতফয়সালা কি তবে রাজপথেই
গণতন্ত্র হলো একটি বৃহত্তর ধারণা। এতে একটি বিষয়ে কোনো রাজনৈতিক দল ন্যায্যতা দেখলেও আরেকটি রাজনৈতিক দল তাতে ন্যায্যতা নাও খুঁজে পেতে পারে। এতে যারা ন্যায্যতা খুঁজে পেয়েছে বা যারা পায়নি, তার কোনটা সঠিক, সে বিষয়ে রায় দেওয়ার মালিক একমাত্র জনগণ। জনগণ এ রায়টি ভোটের মাধ্যমে দিয়ে থাকে।





