সুরাইয়া আক্তার লাবনী

খুলনার খালিশপুরের সরু গলিতে বিকালের আলো ধীরে ধীরে ম্লান হচ্ছে। চায়ের দোকানের কোণে বসে আছেন জুলেখা বেগম—বয়স এখন ৬০ ছুঁইছুঁই। হাতে এক কাপ চা, মুখে ক্লান্ত অথচ আত্মবিশ্বাসী হাসি। তিনি বললেন, ‘আমরা এখন বাংলাদেশি, আমাদের আইডি কার্ড দেখবেন?’

মফস্বলের ছোট্ট গ্রামে জন্ম অর্পা আফরিনের। পাঁচ বোন ও এক ভাইয়ের সংসারে বেড়ে ওঠা তার। বাবার ছোট ব্যবসা চলত টানাপোড়েনে। তবু বাবা-মা চেষ্টা করেছিলেন সন্তানদের পড়াশোনার সুযোগ দিতে। শৈশব থেকেই পড়াশোনার প্রতি অর্পার আগ্রহ ছিল অন্যদের চেয়ে বেশি।