ফিচার১৬ অক্টোবর ২০২৫
বাংলাদেশে সিজারিয়ান সেকশনের উচ্চহার কমানো সম্ভব?
বাংলাদেশের হাসপাতাল ও ক্লিনিকগুলোয় সিজারিয়ান সেকশনের মাধ্যমে সন্তান জন্মদানের হার একটা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। সরকারি ও বেসরকারি ক্লিনিক মিলে প্রাতিষ্ঠানিক সিজারিয়ান অপারেশনের হার এখন ৮০ শতাংশের ওপরে।

