মতামতঅভ্যন্তরীণ অভিবাসন : সংকটে নগর অবকাঠামো
বাংলাদেশের ক্রমবর্ধমান নগরায়ণ প্রক্রিয়া উন্নয়নের প্রতীক হিসেবে ব্যাপক পরিচিতি পেলেও এটি ক্রমেই এক জটিল সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সংকটে পরিণত হচ্ছে। এর অন্যতম কারণ জনসংখ্যার অপরিকল্পিত স্থানান্তর বা অভ্যন্তরীণ অভিবাসন (Internal Migration) প্রক্রিয়া। অপরিকল্পিতভাবে গ্রাম থেকে শহরে মানুষের অবিরাম



